• প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা
আনন্দ সময়
Advertisement
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
আনন্দ সময়
No Result
View All Result
Home প্রথম পাতা

মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের মনে রাখবে আওয়ামীলীগঃ প্রধানমন্ত্রী

Shimul Arjuna by Shimul Arjuna
November 21, 2022
in প্রথম পাতা, বাংলাদেশ, রাজনীতি
0 0
0
মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের মনে রাখবে আওয়ামীলীগঃ প্রধানমন্ত্রী
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

২০ নভেম্বর সোমবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তব্য এর শুরুতে প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের অবদান এবং তাদের বিষয়ে তার সরকারের কার্যক্রম তুলে ধরতে গিয়ে বলেন ‘বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে দেশকে গড়ে তুলছে। এদেশের জন্য বীর মুক্তিযোদ্ধাদের যে অবদান তা কখনই আমরা ভুলবো না। তাই আমরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি।যেসব বীর মুক্তিযোদ্ধা একেবারে অবহেলিত অবস্থায় ছিল সরকার তাদের খুঁজে বের করে সব ধরনের ব্যবস্থা দিচ্ছে। তাদের ভাতার ব্যবস্থা করা, মারা গেলে রাষ্ট্রীয় সম্মানের ব্যবস্থা এমনকি তাদের দাফনের ব্যবস্থাও আমরা করছি।

তিনি এ প্রসঙ্গে আরও বলেন, যারা আমার বাবার ডাকে অস্ত্র তুলে নিয়ে এদেশ স্বাধীন করেছেন তাদের সম্মান করা, মর্যাদা দেওয়াই আমাদের কাজ।দলমত পৃথক থাকতে পারে কিন্তু তাঁদের অবদান আমি কখনো ছোট করে দেখিনি, অবহেলা করিনি।আমরা আপনাদের (মুক্তিযোদ্ধাদের) অবদান চিরকাল মনে রাখব। আমরা মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় কাজ করছি।

তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সাথে পরিচয় করার প্রসঙ্গে তিনি বলেন, তরুণ প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের স্মৃতি দেখে বিজয়ের ইতিহাস জানতে পারে, তাহলে তারা অনুপ্রাণিত হবে এবং জানবে কীভাবে দেশের জন্য কাজ করতে হয়। এ লক্ষে সরকার প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রতিষ্ঠা করছে এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান- যেখানে জাতির পিতা ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিয়েছিলেন, স্বাধীনতা ও পাকিস্তানি দখলদারিত্বের পর দেশ পরিচালনার নির্দেশনা দিয়েছিলেন, পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করেছে সেটিরও সংরক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

সরকারপ্রধান আরও বলেন, কেউ কখনও মুক্তিযোদ্ধাদের অসম্মান করবে না। ভবিষ্যতে কেউ মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে অবহেলার চোখে দেখবে না। সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করেছে এবং এটি প্রজন্ম থেকে প্রজন্মে অব্যাহত থাকবে।

বর্তমান সরকারে কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০০৮ এর নির্বাচনে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার যে লক্ষ্য স্থির করেছিলাম তা করতে পেরেছি। আমরা ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি এবং সেই সময়ই উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি।

তিনি বলেন, জাতির পিতা মাত্র সাড়ে ৩ বছরে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুণর্গঠনকালে বাংলাদেশকে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের মর্যাদা এনে দিয়েছিলেন। ২০২১ সাল থেকে ২০৪১ এর বাংলাদেশ কেমন হবে তার পরিপ্রেক্ষিতের পরিকল্পনাও আমরা প্রণয়ন করেছি।

বর্তমান বিশ্বমন্দা প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, তার সরকার দেশকে অনেকটাই এগিয়ে নিয়ে যাচ্ছিল। কোভিড-১৯ পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং একে কেন্দ্র করে স্যাংশনে উন্নয়নের গতি কিছুটা শ্লথ হয়ে পড়েছে। কারণ এর ধাক্কায় বিশ্বের অনেক উন্নত দেশও হিমসিম খাচ্ছে।

তিনি আরও বলেন, যেসব জিনিস আমদানি করতে হয় যেমন ভোজ্য তেল, জ্বালানী তেল, গম ভুট্টা সেগুলোর দাম যেমন বেড়েছে তেমনি পরিবহন ব্যয়ও অনেকাংশে বেড়ে গেছে। তারপরও সরকার থেমে নেই। সরকার এগুলো অতিরিক্ত মূল্যে কিনে দেশের জনগণকে দেওয়ার চেষ্টা করছে এবং  উন্নয়ন অব্যাহত রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, উৎপাদন বাড়ানোর মাধ্যমে আমরা যেন এই অর্থনৈতিক মন্দা কাটিয়ে চলতে পারি।

পিতা-মাতা-ভাইসহ স্বজন হারানোর ব্যথা বুকে নিয়ে বাংলাদেশকে বিশ্বে একটি মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠায় তার সংগ্রাম অব্যাহত থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

 

Shimul Arjuna

Shimul Arjuna

Total Visitors

017694
Users Today : 24
Users Last 30 days : 679
Total Users : 17694
Total views : 29583
Who's Online : 0

  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?