ইন্দোনেশিয়ায় আবারো আঘাতে হেনেছে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী্ একটি ভুমিকম্প। ভূমিকম্পের প্রভাবে বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
২১ নভেম্বর সোমবার ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে।শক্তিশালী এ ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ২০জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে তিন শতাধিক।স্থানীয় সংবাদমাধ্যমগুলো থেকে প্রাপ্ত তথ্যর বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানায়।
দেশটির আবহাওয়া সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায় সোমবার ভূমিকম্প আঘাতে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশ।দেশটির রাজধানী জাকার্তায়ও কম্পনের তীব্রতা অনুভূত হয়।স্থানীয় সময় দুপুর ১টা ২১ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে ।পশ্চিম জাভা প্রদেশের সিয়াঞ্জুর জেলার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল এর কেন্দ্রস্থল। যার গভিরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে সোমবার ইন্দোনেশিয়ায় আঘাত হানা ভূমিকম্পটি ৫ দশমিক ৪ মাত্রার ছিল।
সিয়াঞ্জুর জেলা প্রশাসনের প্রধান হারমান সুহেরম্যান সংবাদমাধ্যম মেট্রো টিভিকে বলেন, ‘আমি আপাতত যে তথ্য পেয়েছি, শুধুমাত্র একটি হাসপাতালেই অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ৩০০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। ভূমিকম্পে ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষে নিচে আটকে পড়ে হতাহতের এ ঘটনা ঘটেছে।‘
ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি। গত কয়েকদিনে দেশটিতে বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে এখানে।গত ১৬ নভেম্বর আঘাত হানে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প।তারপর গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সুমাত্রার পশ্চিম উপকূলীয় শহর বেঙ্কুলুকু থেকে ১৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
