রাজধানী ঢাকার সড়কপথে এক মূর্তিমান আতংক হল ঢাকনাবিহীন ম্যানহোল। হরহামেশাই এসব ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে আহত হচ্ছেন অনেকে। বিশেষ করে বর্ষামৌসুমে রাস্তায় যখন পানি জমে যায় ঢাকনাবিহীন এই এক একটা ম্যানহোল তখন মৃত্যুকূপে পরিনত হয়।
এবার সেরকমই একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে গুরুতর আহত হন ঢাকায় নিযুক্ত জার্মানির উপরাষ্ট্রদূত জা জেনোস্কি। রাজধানীর গুলশান এলাকার ৮০ নম্বর সড়কের নরডিক ক্লাবের কাছাকাছি সন্ধ্যায় হাঁটতে বের হয়ে এই দুর্ঘটনায় পড়েন তিনি।গতকাল সোমবার (২১ নভেম্বর) হুইলচেয়ারে বসা নিজের জখম পায়ের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেন এ তথ্য জানান তিনি।
টুইটে রাষ্ট্রদূত লেখেন, ’ঢাকাকে তিনি পছন্দ করেন। তবে তিনি জানতেন, পথ চলতে যত সতর্কই থাকুন; রাতে নগরীর ঢাকনাবিহীন ম্যানহোলের একটিতে পড়বেনই!’ টুইটে দ্রুত সেরে ওঠার জন্য সবার শুভকামনা চেয়েছেন তিনি।
এদিকে জার্মান উপরাষ্ট্রদূতের টুইটারে টুইট করার ৩ ঘণ্টা পর বিষয়টি নজরে আসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের। মেয়র এ ঘটনায় দুঃখ প্রকাশ ও তার দ্রুত সুস্থতার শুভকামনা জানিয়ে জানতে চেয়েছেন, ঢাকনাবিহীন ম্যানহোলটি অবস্থান কোথায়, যাতে দ্রুত তা মেরামত করা যায়।
মেয়রের জবাবে সন্তোষ প্রকাশ করে উপরাষ্ট্রদূত আরেকটি টুইটে জানান, খোলা ম্যানহোলটি গুলশানের ৮০ নম্বর সড়কে নরডিক ক্লাবের কাছাকাছি। যেখানে তিনিসহ অনেক বিদেশি সন্ধ্যায় হাঁটতে বের হন।






Users Today : 0
Users Last 30 days : 658
Total Users : 18978
Total views : 31079
Who's Online : 0