গত কয়েক ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আটককালে তাদের কাছ থেকে ৯৬০৫ পিস ইয়াবা, ৬৭ গ্রাম হেরোইন, ৪ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। এই সময় এই ৪০ জনকে আটকসহ উল্লেখিত মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
অভিযানে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা হয়েছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়।
