গত ২০ নভেম্বর জমকালো আয়োজনে কাতারে পর্দা উঠলো“গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ” খ্যাত ফিফা বিশ্বকাপের ২২ তম আসরের।তখন থেকেই বিশ্বকাপ উন্মাদনায় বুঁদ হয়ে আছে পুরো বিশ্ব।টান টান উত্তেজনায় প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে প্রথম পর্বের ম্যাচগুলো। আজ ২৫ নভেম্বর বিশ্বকাপ ফুটবলে মাঠে নামবে ৮টি দল।
গতকালই শক্তিশালী সার্বিয়াকে হারিয়ে হেক্সা মিশন শুরু করেছে এবারের আসরের অন্যতম ফেভারেট ব্রাজিল। এদিকে ঘানার বিপক্ষে জয় তুলে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া এবং ক্যামেরুন কে হারিয়ে জয় পেয়েছে সুইজারল্যান্ড।
বিশ্বকাপ ফুটবলে আজও অনুষ্ঠিত হবে কিছু হাই ভোল্টেজ ম্যাচ। চলুন জেনে আসা যাক বিশ্বকাপ ফুটবলে আজ কার কার খেলা থাকছে,
২০২২ বিশ্বকাপ ফুটবলঃ
ওয়েলস-ইরান
বিকেল ৪টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি
কাতার-সেনেগাল
সন্ধ্যা ৭টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি
নেদারল্যান্ডস-ইকুয়েডর
রাত ১০টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি
ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র
রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি
বাংলাদেশের ফুটবলপ্রেমিদের কথা মাথায় রেখে বিশ্বকাপ ম্যাচ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেয় দেশের তিনটি টেলিভিশন চ্যানেল। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জি টিভি) এবং দেশের একমাত্র খেলাধুলাবিষয়ক চ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে বিশ্বকাপের অনুষ্ঠিত ম্যাচগুলো ।
প্রিয় দলের খেলাগুলো টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা।। এ জন্য প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে বাংলাদেশভিত্তিক অ্যাপ টফি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনেও উপভোগ করা যাবে।
