গাজীপুর একটি কম্পোজিট কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
২৫ নভেম্বর শুক্রবার সকাল পৌনে ৯টায় গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে একটি কম্পোজিট কারখানায় এ আগুন লাগে বলে নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন।
তিনি আরও জানান,শুক্রবার সকাল পৌনে ৯টায় আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে আগুন নিয়ন্ত্রণের জন্য।পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সেই সাথে এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণও জানা যায়নি।
এ বিষয়ে বিস্তারিত ভাবে এখনো কোন খবর পাওয়া যায়নি।





Users Today : 9
Users Last 30 days : 881
Total Users : 20264
Total views : 32517
Who's Online : 0