গত ২৪ ঘণ্টায় মাদকদবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
অভিযান পরিচালনায় গ্রেফতারকৃতদের কাছ থেকে এ সময় ১৪,১৫৩ পিস ইয়াবা, ৫৬.৭০ গ্রামের ২০০পুরিয়া হেরোইন, ১৫ কেজি ৭৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল ও ৩ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। এই সময় ওই ৭১ জনকে আটকসহ উপরিউক্ত মাদকদ্রব্যগুলো তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
অভিযানে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৭টি মামলা হয়েছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়।






Users Today : 4
Users Last 30 days : 1391
Total Users : 23354
Total views : 35874
Who's Online : 0