২০২২ বিশ্বকাপে আজকের খেলা

“গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ” খ্যাত ফিফা বিশ্বকাপের ২২ তম আসরের শুরু হয়য়ে গেছে ২০ নভেম্বর থেকে।তখন থেকেই বিশ্বকাপ উন্মাদনায় বুঁদ হয়ে আছে পুরো বিশ্ব।টান টান উত্তেজনায় প্রতিদিন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে প্রথম পর্বের ম্যাচগুলো।নানান অঘটনের জন্য স্মরণীয় হয়য়ে থাকবে কাতারে বসা এবারের আসর।

আজ ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে ৪ টি খেলা।‘ডু অর ডাই’ ম্যাচে আজ মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নামবে এবারের আসরের অন্যতম ফেভারেট এবং এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটনের স্বীকার হওয়া লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। সৌদি আরবের সাথে হেরে বিশ্বকাপই অনিশ্চিত হয়ে গেছে শক্তিশালী এই দলটির।তাই আজ রাত ১টায় বাঁচা মরার লড়াইয়ে নামবে মেসি বাহিনী।

এদিকে আর্জেন্টিনাকে হারিয়ে আলোচনায় আসা সৌদি আরব আজ মুখোমুখি হবে পোল্যান্ডের অন্যদিকে আসরের আর এক ফেভারিট ফ্রান্স মুখোমুখি হবে ডেনমার্কের।আর বিকেলে মাঠে গড়াবে তিউনিসিয়া ও অস্ট্রেলিয়ার ম্যাচটি।

গতকালের ম্যাচে এশিয়ানদের জয়ের ধারা ধরে রেখেছে ইরান।শেষ মুহূর্তের জোড়া গোলে ওয়েলসকে হারিয়ে দেয় তারা। এদিকে আফ্রিকার দেশ সেনেগালের কাছে হেরে সবার আগে বিদায় নিল এবারের আসরের স্বাগতিক দেশ কাতার। এছাড়া নেদারল্যান্ডস ও ইকুয়েডর এর ম্যাচটি ড্র হয়েছে। কালকের শেষ খেলায় যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায় ইংল্যান্ড।

বিশ্বকাপ ফুটবলে আজও অনুষ্ঠিত হবে বেশ কিছু হাই ভোল্টেজ ম্যাচ। চলুন জেনে আসা যাক বিশ্বকাপ ফুটবলে আজ কার কার খেলা থাকছে,

২০২২ বিশ্বকাপ ফুটবলঃ

তিউনিসিয়াঅস্ট্রেলিয়া 

বিকেল ৪টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি

পোল্যান্ডসৌদি আরব

সন্ধ্যা ৭টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি

ফ্রান্সডেনমার্ক

রাত ১০টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি

আর্জেন্টিনামেক্সিকো

রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি

বাংলাদেশের ফুটবলপ্রেমিদের কথা মাথায় রেখে বিশ্বকাপ ম্যাচ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেয় দেশের তিনটি টেলিভিশন চ্যানেল। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জি টিভি) এবং দেশের একমাত্র খেলাধুলাবিষয়ক চ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে বিশ্বকাপের অনুষ্ঠিত ম্যাচগুলো ।

প্রিয় দলের খেলাগুলো টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা।। এ জন্য প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে বাংলাদেশভিত্তিক অ্যাপ টফি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনেও উপভোগ করা যাবে।