• প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা
আনন্দ সময়
Advertisement
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
আনন্দ সময়
No Result
View All Result
Home প্রথম পাতা

আজ দুপুরে প্রকাশিত হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

Shimul Arjuna by Shimul Arjuna
November 28, 2022
in প্রথম পাতা, বাংলাদেশ, শিক্ষা
0 0
0
আজ দুপুরে প্রকাশিত হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল
0
SHARES
158
VIEWS
Share on FacebookShare on Twitter

আজ ২৮ নভেম্বর দুপুরে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হবে চলতি বছরে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি তপন কুমার সরকার গত ২১ নভেম্বর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন।এরপর ফলাফলের বিস্তারিত নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ফলাফল প্রকাশ এর বিষয়ে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, ‘বোর্ডের পক্ষ থেকে সকাল ১১টায় প্রস্তুতকৃত ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর দেড়টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত ফলাফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।‘

সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।সেই ধারাবাহিকতায় আজ ২৮ নভেম্বর প্রকাশিত হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল।আজ দুপুর ১২টায় একযোগে স্ব স্ব কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে পরীক্ষার ফলাফল। বোর্ডের ওয়েবসাইট, রেজাল্টের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে এসএসসি ও সমমানের ফল জানা যাবে।

ওয়েবসাইট থেকে ফলাফল জানবেন যেভাবেঃ

নির্ধারিত রেজাল্টের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) ভিজিট করে ফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বোর্ড ও বছর সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে।

আর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের (www.dhakaeducationboard.gov.bd) ‘রেজাল্ট কর্নারে’ ক্লিক করে প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করতে হবে।

এছাড়া প্রতিষ্ঠান প্রধানরা রেজাল্টের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফল ডাউনলোড করতে পারবেন।

 

এসএমএসের মাধ্যমে ফলাফল জানবেন যেভাবেঃ

মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ স্বরূপ: SSC DHA 123456 2022 লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।  মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2022 পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

উল্লেখ্য গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এসএসসির নির্ধারিত সূচি অনুযায়ী মার্চ মাস থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন সমস্যার কারনে সাত মাস পিছিয়ে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় পরীক্ষা। করোনা ভাইরাস সংক্রমণ, পরবর্তীতে সিলেটসহ দেশের কিছু এলাকায় বন্যার কারণে দুই দফায় পেছানো হয় পরীক্ষা।

এ বছর পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। তার মধ্যে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অধিনে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে অংশগ্রহণ করছে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন।

Tags: এসএসসি
Shimul Arjuna

Shimul Arjuna

Total Visitors

018979
Users Today : 1
Users Last 30 days : 659
Total Users : 18979
Total views : 31080
Who's Online : 0

  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?