আজ ২৮ নভেম্বর দুপুরে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়েছে চলতি বছর অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল।
এ বছর পাসের হার ৮৭.৪৪ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৩.৫৮ শতাংশ।গত বছরের তুলনায় এ বছর ৬ দশমিক ১৪ শতাংশ কমেছে পাশের হার।এ বছর এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ২২৫ জন শিক্ষার্থী।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সঙ্গে নিয়ে ফলাফলের অনুলিপি হস্তান্তর করতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান শিক্ষামন্ত্রী। এ সময় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরাও সঙ্গে ছিলেন তার।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এসএসসির নির্ধারিত সূচি অনুযায়ী মার্চ মাস থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন সমস্যার কারনে সাত মাস পিছিয়ে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় পরীক্ষা। করোনা ভাইরাস সংক্রমণ, পরবর্তীতে সিলেটসহ দেশের কিছু এলাকায় বন্যার কারণে দুই দফায় পেছানো হয় পরীক্ষা।
এ বছর পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। তার মধ্যে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অধিনে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে অংশগ্রহণ করছে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন।
সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।সেই ধারাবাহিকতায় আজ ২৮ নভেম্বর প্রকাশিত হল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল।দুপুর ১২টায় একযোগে স্ব স্ব কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হয়েছে পরীক্ষার ফলাফল। এখন থেকে বোর্ডের ওয়েবসাইট, রেজাল্টের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে এসএসসি ও সমমানের ফল জানা যাবে।
ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে যেভাবেঃ
নির্ধারিত রেজাল্টের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) ভিজিট করে ফল জানা যাচ্ছে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বোর্ড ও বছর সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে।
এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে যেভাবেঃ
মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ স্বরূপ: SSC DHA 123456 2022 লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2022 পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।






Users Today : 1
Users Last 30 days : 659
Total Users : 18979
Total views : 31080
Who's Online : 0