৪১ তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে বিভিন্ন ধাপে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মৌখিক পরীক্ষা।
২৯ নভেম্বর পিএসসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করে।প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩ হাজার প্রার্থীকে নিয়ে মৌখিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর শুরু হয়ে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণে প্রয়োজনীয় নির্দেশাবলি ও সময়সূচি বিস্তারিতভাবে পিএসসি ওয়েবসাইটে www.bpsc.gov.bd তে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd তে পাওয়া যাবে।
তবে পিএসসি তাদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এও বলেছে যে যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
উল্লেখ্য ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে মোট ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেয়ার কথা বলা হয়।বিজ্ঞপ্তি প্রকাশের পর এতে আবেদন করেন চার লক্ষাধিক প্রার্থী।
২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। প্রিলিতে উত্তীর্ণ হন ২১ হাজার ৫৬ জন। তারাই লিখিত পরীক্ষায় অংশ নেন।২০২১ এর ডিসেম্বরে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।সেখান থেকে উত্তীর্ণ হন ১৩ হাজার প্রার্থী।মুলত তাদের নিয়েই হবে এই মৌখিক পরীক্ষা।
