এবার ঝিনাইদহে মাটির নিচে পাওয়া গেলো ১১ কেজি স্বর্ণ।অবৈধ ভাবে ভারতে পাচারের জন্য মাটির নিচে পুঁতে রাখা হয়ে ছিল এই স্বর্ণ।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে অভিযান চালিয়ে মাটিতে পুঁতে রাখা ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। যার নেট ওজন ১১ কেজি ৩৯০ গ্রাম।
২৯ নভেম্বর মঙ্গলবার রাত ৮টার দিকে সংবাদ সম্মেলনে ৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের সিও লে. কর্নেল শাহীন আজাদ এ তথ্য সংবাদমাধ্যমকে জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যাদবপুর গ্রামের একটি কলাবাগানে স্বর্ণ মাটিতে পুঁতে রাখা আছে।উক্ত সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালায় বিজিবি।অভিযান পরিচালনার সময় বিজিবি কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পুঁতে রাখা ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করে উল্লেখিত স্থান থেকে।উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্যে প্রায় ৮ কোটি ৫৫ লাখ ৫৮ হাজার টাকা।‘
বিজিবি ধারনা করছে এগুলো অবৈধভাবে ভারতে পাচার করার জন্য সেখানে পুঁতে রাখা হয়েছিল। সুযোগ বুঝে বিজিবির চোখ ফাঁকি দিয়ে পাচারকারীরা এগুলো পাচার করে দিত।
তবে স্বর্ণ উদ্ধারের এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানায় বিজিবি।
