শিগ্রই শুরু হবে করোনার চতুর্থ ডোজ প্রদান

খুব শিগ্রই শুরু হবে করোনার চতুর্থ ডোজ প্রদানের কার্যক্রম।প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কোভিড টিকার চতুর্থ ডোজ প্রয়োগেঢ় জন্য সরকারের কাছে সুপারিশ করেছে বাংলাদেশ সরকারের কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতীরা এ ডোজ আগে দিতেও সুপারিশ করেছে কমিটি।

৩০ নভেম্বর বুধবার স্বাস্থ্য অধিদফতরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কারিগরি কমিটি প্রথম ধাপে সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতীদের করোনা টিকার চতুর্থ ডোজ দেয়ার সুপারিশ করেছে। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে শিগগিরই কার্যক্রম শুরু করবে।

সচিব শামসুল হক বলেন, আমরা সারা দেশে বিজয়ের মাস ডিসেম্বরের ১ থেকে ৭ তারিখ পর্যন্ত বিশেষ ক্যাম্পেইনে দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এ উপলক্ষে টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯০ লাখ ডোজ। ক্যাম্পেইনে মোট ১৭ হাজার ১১৬টি টিম কাজ করবে।

তিনি আরও বলেন, টিকা দেয়ার জন্য পর্যাপ্ত টিকা আছে।দেশে এ পর্যন্ত শিশুসহ মোট জনসংখ্যার ৮৭ ভাগ মানুষ টিকার ১ম ডোজ পেয়েছে, ৭৩ ভাগ মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছে, আর বুস্টার ডোজ পেয়েছে ৫২ ভাগ মানুষ।