• প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা
আনন্দ সময়
Advertisement
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
আনন্দ সময়
No Result
View All Result
Home প্রথম পাতা

এটা কোন ছাত্রলীগ! এমন ছাত্রলীগ চাইনাঃ ওবায়দুল কাদের

Shimul Arjuna by Shimul Arjuna
December 2, 2022
in প্রথম পাতা, রাজনীতি
0 0
0
এটা কোন ছাত্রলীগ! এমন ছাত্রলীগ চাইনাঃ ওবায়দুল কাদের
0
SHARES
33
VIEWS
Share on FacebookShare on Twitter

ছাত্রলীগের যৌথ বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে ছাত্রলীগের আচরণে ক্ষুদ্ধ ও বিরক্ত হয়েছেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদরে। এসময়, ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতৃত্বকে ইঙ্গিত করে তিনি বলেছেন, এটা কি ছাত্রলীগ? কোনো শৃঙ্খলা নেই। পোস্টার নামাতে বললাম, তারা নামায় না। স্লোগান থামায় না! এরা কারা, আমি খোঁজ নিচ্ছি। এত নেতা স্টেজে, তাহলে কর্মী কোথায়? এমন ছাত্রলীগ চাই না।

২ ডিসেম্বর শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সেখানে ছাত্রলীগের নেতা কর্মীদের বিশৃঙ্খল অবস্থা দেখে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন।

সম্মেলনে বক্তব্যের শুরুতে তিনি ছাত্রলীগের কর্মীদের বিশৃঙ্খলায় ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, যাদের নামে স্লোগান দেওয়া হচ্ছে, পোস্টার দেখানো হচ্ছে, তারা বাদ যাবে, নেত্রীকে বলে দেব।

তিনি বলেন, ‘শেখ হাসিনার ছাত্রলীগ এটি না। মুজিব কোট পরলেই নেতা হওয়া যায় না। মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে। শেখ হাসিনার খাঁটি কর্মী হতে হবে। খাঁটি কর্মী বিশৃঙ্খলা করে না। সব নেতা হয়ে গেছে!

ছাত্রলীগের নেতাদের প্রতি বিরক্ত হয়ে তিনি বলেন,’আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিতে পারলেন না। তাহলে তাদের দাওয়াত দিলেন কেন। মাইক পেলে কেউ ছাড়ে না। মনে নেই, আজ শুক্রবার!  লেখকের না হয় মনে নেই, জয়েরও কি মনে ছিল না?’ এটা কোন ছাত্রলীগ!

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ।

কিন্তু ছাত্রলীগের যৌথ বার্ষিক সম্মেলনে আয়োজকদের প্রতি ক্ষুব্ধ হয়ে মঞ্চ ছাড়েন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

Tags: আওয়ামীলীগওবায়দুল কাদেরছাত্রলীগবাংলাদেশ ছাত্রলীগশেখ হাসিনা
Shimul Arjuna

Shimul Arjuna

Total Visitors

017591
Users Today : 5
Users Last 30 days : 643
Total Users : 17591
Total views : 29470
Who's Online : 0

  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?