ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৫ জনকে আটক করেছে।নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিএমপির বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযানের মাধ্যমে আটক করে তাদের।
অভিযান পরিচালনায় সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬২০ পিস ইয়াবা, ২১ গ্রামের ১০০ পুরিয়া হেরোইন, ১০ কেজি ৫২৫ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেনসিডিল ও ২৭ লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ আজ থেকে পুলিশের ১৫ দিনের বিশেষ অভিযান শুরু
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল ১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ ২ ডিসেম্বর সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। এই সময় এই ৩৫ জনকে আটকসহ উপরিউক্ত মাদকদ্রব্যগুলো তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
অভিযানে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা রুজু হয়েছে বলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে।





Users Today : 5
Users Last 30 days : 1392
Total Users : 23355
Total views : 35875
Who's Online : 0