আজ ২ ডিসেম্বর শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) তে আয়োজন করা হয়েছে “প্রজাপতি মেলা” ২০২২ এর। ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’-এই স্লোগানকে সামনে প্রতিবছরে ন্যায় এবারো এই মেলার আয়োজন করা হয়েছে।
প্রজাপতি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রজাপতির ভূমিকা তুলে ধরে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাবি প্রতিবছর এই আয়োজন করে থাকে।এই নিয়ে ১২ বারের মত এই মেলার আয়োজন করেছে জাবি।
জাবির প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।এই মেলার আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে মেলার বিস্তারিত তুলে ধরে জানান কি কি থাকছে এবারের মেলাতে।
অন্যান্যবছরের মতো এবারের মেলায়ও থাকছে শোভাযাত্রা ও প্রজাপতির গল্পে পাপেট শো, শিশু-কিশোরদের জন্য প্রজাপতিবিষয়ক ছবি আঁকা, কুইজ প্রতিযোগিতা, প্রজাপতিবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতিবিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী। সবার শেষে থাকছে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
মেলার প্রতিযোগিতায় অংশগ্রহন প্রসঙ্গে কতৃপক্ষ থেকে জানানো হয়েছিল প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রতিযোগীদের মেলার দিন সকাল সাড়ে ৯টার মধ্যেই নিধারিত স্থানে তাদের নাম নিবন্ধন করতে হবে।







Users Today : 52
Users Last 30 days : 1271
Total Users : 21639
Total views : 34016
Who's Online : 0