আসন্ন বিএনপির মহাসমাবেশ উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মিছিল থেকে পুলিশের উপর হামলা, ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নি সংযোগ ও গাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর-দোহার বাইপাস সড়কে এই ঘটনা ঘটে বলে পুলিশ সুত্রে যানা যায়। উক্ত ঘটনায় শ্রীনগর থানা পুলিশের ২ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে পুলিশ জানায়, আসন্ন মহাসমাবেশ উপলক্ষে শ্রীনগর এলাকায় বিএনপির নেতা কর্মীরা ঝটিকা মিছিল বের করে। মিছিল থেকে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়, একটি মোটরসাইকেলে অগ্নি সংযোগ করে এবং গাড়ি ভাংচুর শুরু করে।
খবর পেয়ে এসময় শ্রীনগর থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিএনপির নেতা কর্মীরা পুলিশের উপর হামলা চালায়।এতে ঘটনাস্থলে দুই পুলিশ সদস্য আহত হয়। তারা হলেন শ্রীনগর থানার এসআই সাইফুল ইসলাম ও আরেক পুলিশ সদস্য যার পরিচয় এখনো পাওয়া যায়নি।
এদিকে মোটরসাইকেলে আগুন দেয়ার খবর শুনে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌঁছালেও তার আগেই মোটরসাইকেলটি পুড়ে যায়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, ‘পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলার প্রস্তুতি চলছে।‘





Users Today : 5
Users Last 30 days : 796
Total Users : 18901
Total views : 30983
Who's Online : 0