ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৩ জনকে আটক করেছে।নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিএমপির বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযানের মাধ্যমে আটক করে তাদের।
অভিযান পরিচালনায় সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫৪২ পিস ইয়াবা, ১০ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন,৬ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১টি গাঁজার গাছ, ৩২ বোতল ফেন্সিডিল ও ৯ লিটার দেশিমদ উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃঅস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল ২ ডিসেম্বর শুক্রবার সকাল ছয়টা থেকে আজ ৩ ডিসেম্বর শনিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।এই সময় এই ৩৩ জনকে আটকসহ উপরিউক্ত মাদকদ্রব্যগুলো তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
অভিযানে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা রুজু হয়েছে বলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে।







Users Today : 6
Users Last 30 days : 1091
Total Users : 21346
Total views : 33713
Who's Online : 0