গতকাল ৫ ডিসেম্বর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের মুকুটে যোগ হল আরও একটি সাফল্যের পালক। ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধিতে ভূষিত হয়েছেন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন-আইডিএফ এর পক্ষ হতে।
৫ ডিসেম্বর সোমবার পর্তুগালের রাজধানী লিসবনে সংগঠনটির বার্ষিক কংগ্রেস অনুষ্ঠিত হয়।সেখানে প্রধানমন্ত্রীকে এ উপাধি দেয়া হয়। শেখ হাসিনার পক্ষে সম্মাননা গ্রহণ করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান।
১৭০টি দেশের ২৩০টিরও বেশি জাতীয় ডায়াবেটিস সমিতির সম্মিলিত সংগঠন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন-আইডিএফ।পর্তুগালের রাজধানী লিসবলনে কংগ্রেস সেন্টার মিলনায়তনে ব্রাসেলসভিত্তিক সংগঠনটির বার্ষিক কংগ্রেস উপলক্ষে চিকিৎসক থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ে কাজ করা সংশ্লিষ্টদের মিলনমেলায় পরিণত হয়েছিল।বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি ড. এ কে আজাদ খানসহ বাংলাদেশ থেকে যাওয়া অর্ধশতাধিক চিকিৎসকের একটি দল যোগ দিয়েছে লিসবনের এই অনুষ্ঠানে।
সম্মেলনে বক্তব্য দেন লিসবনের মেয়র কার্লোস ময়েদা, আইডিএফের সভাপতি প্রফেসর ডা. আখতার হোসেনসহ আরও অনেকে।পরে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধি দেয়া হয়।বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনুপস্থিতিতে এ সম্মাননা গ্রহণ করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান।পরে এক ভিডিও বার্তায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানোর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পর্তুগালে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের পাশাপাশি বার্ষিক এ কংগ্রেসে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের নেতারা ও দেশটিতে বসবাসরত প্রবাসীরা। আন্তর্জাতিক প্রধানমন্ত্রীর এ অর্জনকে বাংলাদেশের গৌরবের নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেন সম্মেলনে যোগ দেয়া চিকিৎসকরা।বিশ্বব্যাপী ডায়াবেটিস সংশ্লিষ্টদের প্রতিনিধিত্ব করা সংগঠনটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেয়া সম্মাননায় উচ্ছ্বসিত সম্মেলনে অংশগ্রহন করা সবাই।
উল্লেখ্য ১৯৫০ সাল থেকে বিশ্বব্যাপী ডায়াবেটিস চিকিৎসক, রোগী এবং এ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা সংশ্লিষ্টদের নেতৃত্ব দিচ্ছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন। ১৭০টি দেশের ২৩০টিরও বেশি জাতীয় ডায়াবেটিস সমিতি এই সংগঠনের সদস্য।







Users Today : 19
Users Last 30 days : 654
Total Users : 18974
Total views : 31074
Who's Online : 0