‘মান্দাস’ নামে নতুন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে

গত অক্টোবরে আঘাত হানা  ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর এবার বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ‌‘মান্দাস নামের নতুন একটি ঘূর্ণিঝড়।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় যে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোলে এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে।তবে এখনো পর্যন্ত আবহাওয়াবিদদের অনুমান থেকে যতটুকু জানা গেছে, নতুন এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাদেশে তেমন একটা পড়বে না।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,আজ ৭ ডিসেম্বর বুধবার রাত থেকেই ভারতের তামিলনাডু, পুদুচেরি করাইকাল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড় মান্দাস এর কিছুটা প্রভাব পড়তে শুরু করবে।

আরও পড়ুনঃপ্রায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগামীকাল ৮ ডিসেম্বর বৃহস্পতিবার কিংবা ৯ ডিসেম্বর শুক্রবারের মধ্যে এটি তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের দিকে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৮০-১০০ কিলোমিটার।

উল্লেখ্য ঘূর্ণিঝড় মান্দাসের নামকরণ করেছে সংযুক্ত আরব-আমিরাত। মান্দাস একটি আরবি শব্দ। আরবি ভাষায় এর অর্থ হলো ভেলা