গ্যাস পাইপলাইনে জরুরি কাজের জন্য আজ ঢাকার বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ ৭ ডিসেম্বর বুধবার রাজধানীর গুলশান-বনানীসহ বেশ কয়েকটি এলাকায় গ্যাস লাইনের জরুরি কাজের জন্য প্রায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
৬ ডিসেম্বর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে রাজধানীতে গ্যাস সরবরাহকারী সংস্থাটি।
তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি ভিত্তিতে কাজের জন্য ৭ ডিসেম্বর বুধবার দুপুর ১টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত ঢাকার বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো–তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুনবাজার, বাড্ডা ও খিলবাড়ীরটেক।
