গতকাল রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক)হোস্টেলের সামনে নিজ শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে এক যুবক।
২৮ বছর বয়সী আত্মহত্যাকারী যুবকের নাম সাইফুর রহমান রাফি। তাঁর বাড়ি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকায়।তাঁর বাবার নাম মো. বাবলু ।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায় বুধবার সন্ধ্যা ৭টার দিকে রামেক ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে রাফি তার নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।তৎক্ষণাৎ সেখানে অবস্থান করা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
রামেক হাসপাতালের বার্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আফরোজা নাজনীন রাফির মৃত্যু সম্পর্কে সংবাদমাধ্যমকে বলেছেন, আত্মহত্যাকারী রাফি রাজশাহী মেডিক্যাল কলেজের নুরুন্নবী হোস্টেলের সামনে নিজ শরীরে পেট্রোল ঢেলে আগুন দেন । গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে আনলে তাকে বার্ন ইউনিটের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আগুনে রাফির শরীরের ৯৯ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল। হাসপাতালে ভর্তির ঘণ্টা দুয়েক পরই তাঁর মৃত্যু হয়। রাত ১টার দিকে পরিবারের সদস্যরা লাশ বাড়ি নিয়ে গিয়ে দাফন করেন।“
পরিবারের লোকজনের বরাত দিয়ে চিকিৎসক আফরোজা নাজনীন আরও বলেন, “রাফি মানসিকভাবে অসুস্থ ছিলেন।কোথাও কাজে যোগ দিলেও তা করতে পারতেন না।গত ৪-৫ বছর ধরে মানসিক রোগবিশেষজ্ঞের কাছে তাঁর চিকিৎসা চলছিল।“
রাফির মৃত্যুর বিষয়ে রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, “রাফি কেন শরীরে আগুন দিয়েছে সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত থাকলে তাকেও শনাক্তের কাজ শুরু করেছি আমরা।রাফির মৃত্যুর বিষয়ে তার পরিবারের সাথে কথা বলেছি।ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। “







Users Today : 32
Users Last 30 days : 1128
Total Users : 21398
Total views : 33770
Who's Online : 0