ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৫ জনকে আটক করেছে।নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিএমপির বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযানের মাধ্যমে তাদের আটক করে।
মাদকদবিরোধী অভিযান পরিচালনায় সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৪৪৬৪ পিস ইয়াবা, ৩০ পুরিয়া হেরোইন, ১২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ১০ গ্রাম আইস এবং ৪৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ ৯ ডিসেম্বর শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।এই সময় এই ২৫ জনকে আটকসহ উপরিউক্ত মাদকদ্রব্যগুলো তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃমাদক চোরাকারবারিদের ধরতে অভিযানে গিয়ে র্যাব সদস্যসহ নিহত ৩
অভিযানে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা রুজু হয়েছে বলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে।





Users Today : 5
Users Last 30 days : 1392
Total Users : 23355
Total views : 35875
Who's Online : 0