রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় হাজারীবাগের গোদিঘর এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।উদ্ধার করা মরদেহের মধ্যে আছেন পঁচিশ বছর বয়সী মা হাসিনা বেগম এবং দুই শিশু সন্তান সাদিয়া ও সিয়াম।শিশু সাদিয়ার বয়স তিন বছর আর সিয়াম এর বয়স মাত্র সাত মাস।
পুলিশ মরদেহ উদ্ধারের পর ঠিক কি কারনে এবং কিভাবে তাদের মৃত্যু হয়েছে এ সম্পর্কে প্রাথমিক ভাবে তদন্ত শুরু করে বিভিন্ন ধরনের তথ্য পেয়েছে।বিশেষ করে দুই সন্তানকে হত্যা করে মা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্ত শেষে ধারনা করা হচ্ছে। তবে হসাপাতালে ময়নাতদন্ত শেষ হলে মৃত্যুর সঠিক কারন সম্পর্কে বিস্তারিত ভাবে জানা যাবে।
আরও পড়ুনঃ মাদক চোরাকারবারিদের ধরতে অভিযানে গিয়ে র্যাব সদস্যসহ নিহত ৩
মরদেহ উদ্ধার হওয়া প্রসঙ্গে হাজারীবাগ থানার ওসি সাইদুল হক ভূঁইয়া বলেছেন,’ তিনটি মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।মৃত্যুর কারন উদ্ঘাতনে তদন্ত শুরু হয়েছে।
এদিকে মৃত হাসিনা বেগমের স্বামী ও সন্তানদের পিতা সাদ্দাম হোসেন বলেছেন, ‘আমি পেশায় একজন প্রাইভেট কারচালক।ঘটনার দিন বিকেল সাড়ে ৫টার দিকে বাচ্চাদের ঠাণ্ডা লাগা নিয়ে স্ত্রীর সঙ্গে আমার ঝগড়া হয় এবং ঝগড়ার এক পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই।এরপর সন্ধ্যার দিকে লোকজন মারফত বাসার বিপদের খবর পেয়ে সাথে সাথে বাসায় চলে আসি। বাসায় এসে স্ত্রী ও ছেলেকে মৃত দেখতে পাই। মেয়ে তখনো জীবিত ছিল,আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।“
তিনি আরও বলেছেন যে, ‘ আমার স্ত্রী সন্তানদের মেরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে মানুষজনের কাছে শুনেছি। ’





Users Today : 21
Users Last 30 days : 805
Total Users : 20059
Total views : 32273
Who's Online : 0