১১ ডিসেম্বর রবিবার আনুষ্ঠানিক ভাবে একাদশ জাতীয় সংসদের স্পিকার ডঃ শিরিন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সাত সংসদ সদস্য।আজ বেলা ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ে গিয়ে তারা পদত্যাগপত্র জমা দেন।
স্পিকার তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
বিএনপির ৭ সংসদ সদস্যর মধ্যে পদত্যাগপত্র জমাদেয়ার সময় সশরীরে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
তবে বিদেশে অবস্থান করায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ এবং শারীরিক অসুস্থতার কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার সশরীরে উপস্থিত ছিলেন না।তাদের পক্ষে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রুমিন ফারহানা।
আরও পড়ুনঃআজ আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিবেন বিএনপির সাত এমপি।
উল্লেখ্য গতকাল ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ঘোষনা করা হয় যে একাদশ জাতীয় সংসদের বিএনপির সাত এমপি পদত্যাগ করবেন।গণসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির সংসদ সদস্যরা জানান যে বর্তমান একাদশ জাতীয় সংসদ থেকে বিএনপির সংসদ সদস্যরা একসঙ্গে পদত্যাগ করবেন। এরই মধ্যে তারা সংসদের স্পিকার বরাবর ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন।১১ ডিসেম্বর তারা সংসদে গিয়ে স্বহস্তে পদত্যাগপত্র জমা দিয়ে আনুষ্ঠানিক ভাবে পদত্যাগ করবেন।
আরও পড়ুনঃবাংলাদেশে সমাধিস্থ হতে চিঠি দিলেন পাকিস্তানি বংশোদ্ভূত সুইডিশ বিচারপতি
স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সংসদ ভবন থেকে বেরিয়ে যাবার সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির এমপিরা।তারা বলেন,“সংসদে জনগণের পক্ষে কথা বলার কোনো সুযোগ নেই।তাই এ সংসদে থাকা, না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই ।এজন্য সরকার পতনের আন্দোলন জোরদার করতেই একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন তারা।“
