বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি কবির বিন আনোয়ার।
আজ ১১ ডিসেম্বর রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির নির্দেশেক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
উল্লেখ্য সচিব কবির বিন আনোয়ার বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমান মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম দ্বিতীয় দফা চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষে অবসর–উত্তর ছুটিতে যাচ্ছেন আগামী ১৫ ডিসেম্বর।জানা গেছে পানিসম্পদ মন্ত্রণালয়ে কবির বিন আনোয়ারের স্থলাভিষিক্ত হচ্ছেন পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান।
আরও পড়ুনঃ পদত্যাগপত্র গৃহীত হয়নি বিএনপির এমপি হারুন অর রশীদের
সাধারণত মন্ত্রিপরিষদসচিব হিসেবে প্রশাসন ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্য থেকে একজনকে নিয়োগ দেওয়া হয়। সেই হিসেবে এগিয়ে ছিলেন কবির বিন আনোয়ার।
জনাব কবির বিন আনোয়ার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৭ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৯৬৪ সালের ৪ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন)হিসেবেও কাজ করে ছিলেন।







Users Today : 21
Users Last 30 days : 656
Total Users : 18976
Total views : 31076
Who's Online : 0