ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।এসময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৩ জনকে আটক করা হয়েছে।নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিএমপির বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযানের মাধ্যমে আটক করে তাদের।
মাদকদবিরোধী অভিযান পরিচালনায় সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৩১৫ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন, ৭ কেজি ৭৬০ গ্রাম গাঁজা এবং ২৩০ টি ইনজেকশন উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ আফগানিস্থান-পাকিস্তান সীমান্তে গোলাগুলি, নিহত ৭
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল ১১ ডিসেম্বর রবিবার সকাল ছয়টা থেকে আজ ১২ ডিসেম্বর সোমবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।এই সময় এই ২৩ জনকে আটকসহ উপরিউক্ত মাদকদ্রব্যগুলো তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ ১৪ ডিসেম্বর প্রকাশিত হবে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল
অভিযানে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮ টি মামলা রুজু হয়েছে বলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে।
