“‘ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলন, সরকার ও শাসন ব্যবস্থা বদলের ১৪ দফা” এই শিরোনামে ১৪ দফা দাবি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।
আজ ১২ ডিসেম্বর সোমবার সকালে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে এ দাবি ঘোষণা দেয়া হয়।সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, সংবিধানের ৭০তম অনুচ্ছেদের সংশোধন করে সরকার গঠনে আস্থাভোট সহ এমন চোদ্দটি দাবি পেশ করেন তারা।
সংবাদ সম্মেলনে গনতন্ত্র মঞ্চের হয়য়ে ১৪ দফা দাবি পেশ করেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী মাহমুদুর রহমান মান্না।
এ সময় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের রাশেদ খান,নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান রিজু প্রমুখ।
সংবাদ সম্মেলনে “ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলন, সরকার ও শাসন ব্যবস্থা বদলের ১৪ দফা” এই শিরোনামে পেশ করা গনতন্ত্র মঞ্চের দাবিগুলো হচ্ছে- বর্তমান সংসদ বিলুপ্ত করা, সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করা,অবাধ, নিরপেক্ষ, গণতান্ত্রিক ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের জন্য অন্তবর্তীকালীন সরকার গঠন করা,বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে গ্রহণযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা,নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে নির্বাচনে টাকার খেলা ও মনোনয়ন বাণিজ্য বন্ধ করা,আরপিও সংশোধন করা,প্রয়োজনীয় প্রশাসনিক পরিবর্তন করা, ইভিএম পদ্ধতি বাতিল করে পেপার ব্যালটের মাধ্যমে ভোটের সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করা’ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করা,সংসদ।
এছারাও রয়েছে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা,ন্যায়পাল ও সাংবিধানিক আদালত প্রতিষ্ঠা করা।সংবিধানের ৭০তম অনুচ্ছেদের সংস্কার করে সরকার গঠনে আস্থাভোট ও বাজেট পাস ছাড়া সব বিলে স্বাধীন মতামত দেওয়ার সুযোগ করা।
আরও রয়েছেঃশিগ্রই দেশের বাজারে কমছে না জ্বালানি তেলের দাম
সংবাদ সম্মেলনে জানানো হয় সাত দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ আগামীকাল ১৩ ডিসেম্বর মঙ্গলবার বেলা দুইটায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ে যাবে।এছাড়াও বিএনপির সঙ্গে খুব দ্রুতই যুগপৎ আন্দোলনের জন্য একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের কর্মসূচি ছিল। তার আগে ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় যেখানে একজন নিহত হন, আহত হন বিএনপির অনেক নেতাকর্মী।






Users Today : 32
Users Last 30 days : 675
Total Users : 17665
Total views : 29552
Who's Online : 0