গত ৪ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডেরে পর ছয় মাসের মাথায় আজ ফের আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ ১৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এবার ডিপোর শেডে থাকা একটি জুটের কনটেইনারে আগুন লেগেছে।আগুন লাগার এক ঘণ্টা পর বিকেল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন,“ আগুনের খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ডিপোতে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।এ সময় আমাদের সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ডিপোর নিজস্ব ফায়ার সার্ভিসের একটি ইউনিটও। পরে এক ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।“
বিএম কনটেইনার ডিপোর নির্বাহী পরিচালক মাঈনুল আহসান জানান,”আজ দুপুর সোয়া ৩টায় কনটেইনার ডিপোর দক্ষিণ দিকের একটি ঝুট শেডে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে এক লাখ টাকার পাট পণ্য পুড়ে গেছে।“
আরও পড়ুনঃজঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার জামায়েত আমিরের ৭ দিনের রিমান্ড
উল্লেখ্য গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়।ঐ ঘটনায় দুই শতাধিক মানুষ দগ্ধ ও আহত হন। দুর্ঘটনার পর ডিপো ব্যবহার করে আমদানি-রফতানি এবং খালি কনটেইনার সংরক্ষণ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। তবে এর পাঁচ মাস পর নভেম্বরে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আমদানি-রফতানি পণ্য ব্যবস্থাপনা পুরোদমে শুরুর অনুমোদন দেয় কাস্টমস কর্তৃপক্ষ।






Users Today : 40
Users Last 30 days : 756
Total Users : 19956
Total views : 32155
Who's Online : 0