গাইবান্ধায় মামা-ভাগ্নের বিবাদ থামাতে গিয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধায় মামা-ভাগ্নের মারামারি থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন পাভেল মিয়া নামের ২৬ বছর বয়সী  এক যুবক।

আজ ১৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত পাভেল মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বিশুলিয়া গ্রামের বাসিন্দা।তার পিতার নাম আব্দুল জব্বার মন্ডল।

গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটাজি জানান,গত ১২ ডিসেম্বর সোমবার রাতে স্থানীয় বাগদা বাজারে মামা-ভাগ্নের মধ্যে টাকার ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল যা একসময় মারামারিতে রুপ নেয়।এ সময় তাদের প্রতিবেশী পাভেল মিয়া মারামারি থামাতে এগিয়ে গেলে এক পর্যায়ে পাভেলের মাথায় লাঠির আঘাতে লাগে। এতে গুরুতর আহত হন তিনি।আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর থেকে পাভেল বাড়িতেই ছিলেন।কিন্তু আজ মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ পাভেলের শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ জামায়াতের আমির জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত: পুলিশ  

পাভেল এর মৃত্যুর ঘটনায় গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বলেছেন,”পাভেলের মৃত্যুর খবর শুনেছি। তবে এ বিষয়ে এখনও থানায় অভিযোগ করেনি কেউ।“