রাজধানী ঢাকার গুলিস্তানে ভিক্টর পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এক কলেজ ছাত্র।
আজ ২২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাঁকে।অজ্ঞান পার্টির খপ্পরে পড়া কলেজ ছাত্রের নাম মো. আজাদ।সে কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
হাসপাতালে ভর্তি আজাদের বাবা আনোয়ার হোসেন বলেছেন, “ভিক্টর বাসে যাবার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে আমার ছেলে এই খবর পেয়ে গুলিস্তান গোলাপশাহ মাজারের সামনে থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।পরে চিকিৎসকরা তাঁর পাকস্থলী ওয়াশ করেন। এখন সে হাসপাতালে ভর্তি আছে।“
আরও পড়ুনঃগাইবান্ধায় মামা-ভাগ্নের বিবাদ থামাতে গিয়ে যুবকের মৃত্যু
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, “অজ্ঞান পার্টির খপ্পরে পড়া শিক্ষার্থীক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত আছেন। সুস্থ হলে বিস্তারিত ভাবে সব জানা যাবে।”
