কুমিল্লায় একটি পুকুরের পাড় থেকে পুলিশ দশ বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে।অভিযোগ করা হচ্ছে কন্যাশিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
গতকাল ১৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের শ্রীপুর গ্রামের মাস্টার বাড়ির পুকুরের পাড় থেকে ১০ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
হত্যাকাণ্ডের শিকার শিশুকন্যাটি বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের শ্রীপুর কলোনি এলাকার বাসিন্দা। বুধবার মেয়েটি একই গ্রামে তার ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে এ ঘটনার শিকার হয়েছে।স্বজন এবং এলাকাবাসীর অভিযোগ শিশুমেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
এই ঘটনায় এক সন্দেহভাজন তরুনকে আটক করা হয়েছে।আটককৃত ওই তরুণের নাম মো. জসিম উদ্দিন (২০)। সে বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা।তার পিতার নাম মনোহর আলীর।
হত্যাকাণ্ডের বিষয়ে এলাকাবাসীর সাথে কথা বলতে গেলে ভাউকসার ইউনিয়ন পরিষদের শ্রীপুর এলাকার মেম্বার সফিকুর রহমান বলেন,একই গ্রামে বাড়ি হওয়ায় নিহত শিশুটি বুধবার তার ফুফুর বাড়িতে বেড়াতে আসে।কিন্তু সেদিন বিকেল থেকেই তাকে খুজে পাওয়া যাচ্ছিলোনা।সন্ধ্যার সময় শিশুটির মামাতো ভাই কল দিয়ে আমাকে বলল তার ফুফাতো বোনকে তারা খুঁজে পাচ্ছেন না।শেষবার অভিযুক্ত জসিমের সঙ্গে শিশুটিকে দেখা গেছে। এ সময় স্থানীয়রা জসিমকে আটক করে। পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে জসিমকে জিজ্ঞাসাবাদ করি কিন্তু সে অস্বীকার করে বলে সে শিশুটিকে দেখেনি। পরে স্থানীয় কয়েকজন শিশুটিকে জসিমের সাথে দেখেছে বলে দাবি করলে জসিম চুপ হয়ে যায়। এরপর আমি তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য ইউনিয়ন পরিষদে নিয়ে আসি। ইউনিয়ন পরিষদে নিয়ে আসার পর পরই খবর পাই শ্রীপুর গ্রামের মাষ্টার বাড়ির পুকুর পাড়ে ওই শিশুর লাশ পাওয়া গেছে। আমি ঘটনাস্থলে যাওয়ার কিছুক্ষণ মধ্যেই পুলিশও আসে। এরপর আমরা অভিযুক্ত জসিমকে পুলিশের কাছে হস্তান্তর করি।
ধর্ষণের বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, শিশুটি ধর্ষণ করা হয়েছে কিনা তা বলতে পারব না। তবে সবার ধারণা এমনটাই ঘটেছে।শিশুর হাতে দড়ি বা কিছু দিয়ে বাঁধার চিহ্ন আছে।তবে ঘটনা যাইহোক না কেন শিশুটা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এটা সবাই নিশ্চিত। আমরা সঠিক তদন্তের মাধ্যমে হত্যার কারণ উদ্ঘাতন এবং খুনির কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
আরও পড়ুনঃগাইবান্ধায় পিকআপভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
এদিকে এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,”বুধবার লাশ উদ্ধারের পর আজ বৃহস্পতিবার সকালে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জসীম নামে এক যুবককে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।“






Users Today : 4
Users Last 30 days : 642
Total Users : 17590
Total views : 29468
Who's Online : 0