খুলনায় পুলিশ পরিচয়ে তুলে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গনধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ১৪ ডিসেম্বর বুধবার রাত ৯টার দিকে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার বাইপাস সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিস্তারিত জানতে গিয়ে গিয়ে ভুক্তভোগী ওই নারীর স্বামী জানান,গতকাল রাত সাড়ে ৮টার দিকে তিনি ও তার স্ত্রী আড়ংঘাটা বাজার এলাকায় কেনাকাটার উদ্দেশ্য ঘুরতে বের হন।ঘুরার এক পর্যায়ে বাইপাস সড়কে দিয়ে যাবার সময় সেখানে থাকা চার অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের গতিরোধ করেন।পরে তাদের দুজনের দেহ তল্লাশি করা হয়। তল্লাশি করে তাদের কাছে কিছু না পেয়ে থানায় নেবার কথা বলে একরকম জোর করে নিকটবর্তী একটি বাড়িতে নিয়ে যায় তারা। সেখানে নিয়েই প্রথমে ওই ব্যক্তিরা তাকে বেঁধে ফেলে তারপর তার স্ত্রীকে বাড়ির ছাদে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন ঐ চারজন।
আরও পড়ুনঃ ঢাকায় মাদকবিরোধী অভিযানে আটক ২৭
ঘটনার বর্ণনায় ভুক্তভোগীর স্বামী আরও বলেন, ধর্ষণের সময় তারা পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে রাখেন।যদি আমারা ঘটনাটির বিষয়ে কাউকে জানাই তা হলে ধর্ষণের ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল করে দেবে বলে হুমকি দেয়।
ঘটনার পর রাত ১২টার দিকে ছাড়া পান ওই স্বামী-স্ত্রী।বর্তমানে ওই ভুক্তভোগী নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছেন।ঘটনার স্বীকার এই দম্পতির বাড়ি খুলনা মহানগরীর ফুলবাড়িগেটের নারকেলতলায়।
এদিকে গনধর্ষণের এ ঘটনার বিষয়ে আড়ংঘাটা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, “তারা মৌখিকভাবে ঘটনাটি শুনেছেন।সুনিদিষ্ট অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”






Users Today : 17
Users Last 30 days : 1381
Total Users : 23386
Total views : 35911
Who's Online : 0