রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনার সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৭ জনকে আটক করা হয়েছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিএমপির বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযানের মাধ্যমে আটক করে তাদের।
আরও পড়ুনঃ কুমিল্লায় ধর্ষণের পর শিশু হত্যার অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার।
মাদকদবিরোধী অভিযান পরিচালনায় সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১০১৯০টি ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ১ গ্রাম আইস, ৫২ কেজি ৩০ গ্রাম গাঁজা, ৩০টি ইনজেকশন ও ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল ১৪ ডিসেম্বর বুধবার সকাল ছয়টা থেকে আজ ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।এই সময় এই ২৭ জনকে আটকসহ উপরিউক্ত মাদকদ্রব্যগুলো তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
অভিযানে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১ টি মামলা রুজু হয়েছে বলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে।






Users Today : 7
Users Last 30 days : 627
Total Users : 18985
Total views : 31086
Who's Online : 1