আজ ২২ ডিসেম্বর বছরের সবচেয়ে ছোট দিন। যাকে বলা হয় ‘শীতকালীন অয়নকাল’ বা ‘উইন্টার সোলাসটাইস’।এই শীতকালীন অয়নকাল যা হাইবারনাল অয়নকাল নামেও পরিচিত। যেহেতু আজ বছরের সবচেয়ে ছোট দিন সেহেতু আজ বছরের সবথেকে বড় রাত।
শীতকালীন অয়নকালের পর থেকে দিনগুলো আবার বড় হতে শুরু করে।পৃথিবী একটি মেরু থেকে দূরে সরে যাওয়া এবং কাত হয়ে যাওয়ার কারণে ঘটে এই শীতকালীন অয়নকাল। আজ দিন থাকবে মাত্র ১০ ঘণ্টা ৪১ মিনিট। অন্যদিকে রাত থাকবে ১৩ ঘণ্টা ১৯ মিনিট। যদিও আলো এবং অন্ধকারের সময় আপনার অবস্থানের ওপর নির্ভর করে।
আজ ২২ ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় হয় সকাল ৬.৩৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫.১৭ মিনিটে। অর্থাৎ আজকের দিনের সময় হবে ১০ ঘণ্টা ৪১ মিনিট এবং রাতের সময় ১৩ ঘণ্টা ১৯ মিনিট।আগামীকাল ২৩ ডিসেম্বর শুক্রবার সূর্যোদয় হবে সকাল ৬.৩৭ মিনিটে।
ল্যাটিন শব্দ সোলসটাইস থেকে সোলসটাইস শব্দের উৎপত্তি। লাতিন শব্দ সল মানে সূর্য সেস্টায়ার মানে দাঁড়ানো। এই দুটি শব্দের সমন্বয়ে সোলসটাইস শব্দটি তৈরি হয়েছে। যার অর্থ সূর্যের দাঁড়ানো।বাংলায় সোলসটাইস এর আভিধানিক অর্থ হল অয়নকাল।প্রাকৃতিক পরিবর্তনের কারণে ২২ ডিসেম্বর রাত হয় সবচেয়ে দীর্ঘ এবং ২২ ডিসেম্বর দিন হয় সবচেয়ে ছোট।
মুলত এদিন সূর্যের চারদিকে পৃথিবী ঘোরার সময় সূর্য মকর রাশির ক্রান্তীয় অঞ্চলে উল্লম্ব হবে।তাই এ কারণে আজ পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন এবং রাত দীর্ঘতম হবে।
