আগামীকাল ২৪ ডিসেম্বর শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন।এর আগেরদিন আজ ২৩ ডিসেম্বর শুক্রবার বেলা ১২টায় বিএনপি নেতাদের দাওয়াত কার্ড দিয়ে সম্মেলনে অংসগ্রহনের আমন্ত্রন জানায় আওয়ামী লীগ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান এই তিন নেতাকে দলের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ। আজ দুপুরে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের কাছে তিনটি আমন্ত্রণ পত্র পৌঁছিয়ে দেন।
আমন্ত্রন পত্র গ্রহণ করে প্রিন্স আওয়ামীলীগের নেতাদের বলেন,” আমাদের মহাসচিবসহ দলের গুরুত্বপূর্ণ নেতারা কারাগারে। আমি নেতাদের সঙ্গে এ বিষয়ে আলাপ করে জানাব। তাদের কাছে আমি আমন্ত্রন পত্র পৌঁছিয়ে দেব।“
জবাবে সায়েম বলেন, “আমরা আশা করব, আপনি নেতাদে্র সাথে এ বিষয়ে কথা বলবেন।“
আওয়ামী লীগের প্রতিনিধিদলকে বিএনপির পক্ষ থেকে চায়ের আমন্ত্রণ জানালে তারা ব্যস্ততার কথা বলে বিদায় নেন।
এ সময় বিএনপির কার্যালয়ে প্রিন্স ছাড়াও উপস্তিত ছিলেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নেতা কাজী রওনকুল ইসলাম টিপু, মীর নেওয়াজ আলী, আমিরুজ্জামান শিমুল, শেখ রবিউল ইসলাম পাটোয়ারি, মশিউর রহমান বিপ্লব, আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ।
আরও পরুনঃ সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে মামা-ভাগ্নে নিহত
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন, সদস্য রাসেল মাহমুদ, অভ্যর্থনা উপকমিটির হাসানুজ্জামান লিটন, ইশতিয়াক আহমেদ শিমুল।
আমন্ত্রন পত্র পৌঁছে দিয়ে যাবার সময় বিএনপি কার্যালয়ের নিচে আওয়ামী লীগের সায়েম খান সাংবাদিকদের সাথে কথা বলে জানান,”সম্মেলনে অংশগ্রহণের জন্য আমরা প্রত্যেক রাজনৈতিক দলকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছি। সেই ধারাবাহিকতায় আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিনজন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খানকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের কার্ড আমরা পৌঁছিয়ে দিয়েছি। ’
এসময় তিনি আরও বলেন,”করোনার কারণে এবারের সম্মেলন একদিনে করার সিদ্ধান্ত হয়েছে।তাই স্বল্প পরিসরে আমরা আমন্ত্রণপত্র বিলি করছি। বিএনপি নেতারা আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। তারা সিনিয়র নেতাদের সাথে কথা বলবেন। আমাদের প্রত্যাশা সব রাজনৈতিক দল আমাদের সম্মেলনে উপস্থিত থাকুক।“
এর আগে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপিকে দাওয়াত দেয়া হলে বিষয়টি নিয়ে দল ভেবে দেখবে বলে জানিয়েছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।





Users Today : 3
Users Last 30 days : 794
Total Users : 18899
Total views : 30980
Who's Online : 0