• প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা
আনন্দ সময়
Advertisement
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
আনন্দ সময়
No Result
View All Result
Home প্রথম পাতা

প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন বিতর্কিত এমপি মুরাদ

Shimul Arjuna by Shimul Arjuna
December 23, 2022
in প্রথম পাতা, বাংলাদেশ, রাজনীতি
0 0
0
প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন বিতর্কিত এমপি মুরাদ
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে পদত্যাগ করা সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও জামালপুর-৪(সরিষাবাড়ি) আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান সাধারন ক্ষমা চেয়েছেন আওয়ামীলীগ সভানেত্রি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ ফিরে পেতে এবং আওয়ামীলীগের রাজনীতি সক্রিয় অংশগ্রহনের জন্য প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা প্রাথনা করেছেন তিনি।

গতকাল ২২ ডিসেম্বর বৃহস্পতিবার জাতীয় সংসদের প্যাডে সাধারন ক্ষমার এ আবেদন করেন তিনি।এরপর সকাল ১১টার দিকে ডা. মুরাদ হাসানের পক্ষে তার ব্যক্তিগত সহকারী জাহিদ নাইম   ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে চিঠিটি জমা দিয়ে আসেন। উল্লেখ্য ডা. মুরাদ হাসান বর্তমানে জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।

সাধারণ ক্ষমার আবেদনে মুরাদ বলেন, ‘আমার বাবা মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মতিয়র রহমান তালুকদার ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি। জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে ২০২১ সালে ৭ ডিসেম্বর ওই পদ থেকে আমাকে অব্যাহতি প্রদান করে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দৃঢ় প্রত্যয়ে অঙ্গীকার করিতেছি যে ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ড করব না, যার ফলে আপনার বিন্দুমাত্র সম্মানহানি হয়। অতএব বিনীত নিবেদন এই যে, বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রমে অংশ গ্রহণের সুযোগ প্রদান করে বাধিত করবেন।’

আরও পড়ুনঃ রাঙ্গামাটিতে বিয়ের প্রলোভনে তরুনি ধর্ষণ, অভিযুক্ত যুবক আটক

গত বছর বিএনপি নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং জনপ্রিয় এক চিত্রনায়িকার সঙ্গে ডা. মুরাদের অশালীন ও আপত্তিকর ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের এই সংসদ সদস্যকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নির্দেশ পাবার পর গত বছরের ৭ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন এবং ওই রাতেই তার পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর থেকে তিনি তাঁর নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থান করছিলেন।

সাধারণ ক্ষমা চাওয়ার বিষয়ে এমপি মুরাদ গতকাল সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, “একটি দল বা সংগঠন কিছু নিয়ম-কানুনের মধ্য দিয়ে পরিচালিত হইয়।সেই নিয়মের প্রতি শ্রদ্ধা রেখে আমি আবেদনপত্র জমা দিয়েছি।এখন দল যেটা ভালো মনে করবে, আমি সেটার মধ্যেই আছি।“

Tags: ক্ষমাডাঃ মুরাদ হাসান
Shimul Arjuna

Shimul Arjuna

Total Visitors

018973
Users Today : 18
Users Last 30 days : 653
Total Users : 18973
Total views : 31073
Who's Online : 0

  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?