গোপন সূত্রের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে ফেনীর লালপোল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।তল্লাশির এক পর্যায়ে কর্মকর্তারা কৌশলে লুকানো ৬ হাজার পিস ইয়াবাসহ সেফাই উদ্দিন নামের ঐ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
আটক সেফাই উদ্দিন চট্টগ্রামের বাসিন্দা।তার পিতার নাম নুরুল হক।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে ইয়াবার এই চালান কক্সবাজার থেকে ঢাকা নেয়া হচ্ছিল।
আরও পড়ুন:প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন বিতর্কিত এমপি মুরাদ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয় ফেনীর উপপরিচালক মিজানুর রহমান শরীফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে উপপরিচালক নিজে বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।উদ্ধার হওয়া মাদকসহ সেফাই উদ্দিনকে পরে ফেনি মডেল থানায় হস্তান্তর করা হয়।
মাদক চোরাকারবারি গ্রেফতার বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দীন জানান, “এ সংক্রান্তে একটি মামলা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আসামি সেফাই উদ্দিনকে আদালতে হস্তান্তর করা হবে।“






Users Today : 4
Users Last 30 days : 642
Total Users : 17590
Total views : 29468
Who's Online : 0