জমি সংক্রান্ত বিরোধের জেরে নরসিংদীতে চাচার ছুরিকাঘাতে খুন হয়েছেন ভাতিজা।
আজ ২৪ ডিসেম্বর শনিবার সকাল ৮টার দিকে নরসিংদী সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের বদরপুর গ্রামে চাচা আসাদ মিয়ার ছুরিকাঘাতে ৩৪ বছর বয়সী ভাতিজা কাদির মিয়ার খুনের ঘটনা ঘটে।
নিহত কাদির মিয়া বদরপুর গ্রামের হোসেন মিয়ার ছেলে।পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে নিহত কাদির মিয়ার স্ত্রী রুনি আক্তার সংবাদমাধ্যমকে জানান,তার স্বামী কাদির মিয়ার সাথে চাচা আসাদ মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।গত পাঁচ মাস আগে এ নিয়ে আসাদ মিয়া কাদিরের বাবা হোসেন মিয়া ও মা নাজমা বেগমকে মারধর করেন।নরসিংদী সদর থানায় সেই ঘটনায় করা মামলা এখনো চলমান আছে।
আরও পড়ুনঃ প্রতিষ্ঠার পর থেকে যারা ছিলেন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক
তিনি আরও জানান,আজ শনিবার সকালে আবার জমি ও মামলার বিষয় নিয়ে চাচা আসাদ মিয়ার সঙ্গে কাদিরের কথা কাটাকাটি হয় হয়। ঝগড়ার একপর্যায়ে চাচা আসাদ মিয়া তার নাতি আজাদ, লিটন, পাভেল, তুহিনসহ কাদিরকে রড দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় কাদিরকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।“







Users Today : 16
Users Last 30 days : 659
Total Users : 17649
Total views : 29535
Who's Online : 0