বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
আজ ২৪ ডিসেম্বর শনিবার সকাল সোয়া ৯ টার দিকে বগুড়া শহরের নিশিন্দারা এলাকার এক এনার্জি পাম্পের পাশে এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম মতিউর রহমান(৪০)।
তিনি বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের কালিবালা গ্রামের বাসিন্দা।তার পিতার নাম মৃত মহির উদ্দিন।নিহত মতিউর রহমান শহরের গোদারপাড়া এলাকার বি.জি ল্যাবরেটরিজে কর্মরত ছিলেন।
বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া মতিউরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় জনগন এর বরাত দিয়ে বগুড়া সদর থানা পুলিশ জানায়,আজ শনিবার সকালে মতিউর বাড়ি থেকে বের হয়ে গোদারপাড়া তার অফিসে যাচ্ছিলেন।যাবার একপর্যায়ে শহরের নিশিন্দারা এলাকার একটি এনার্জি পাম্পের সামনে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা দুবৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে স্থানীয়রা মতিউরকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে সকাল পৌনে ১০ টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:রাশিয়ার সাইবেরিয়াতে বৃদ্ধাশ্রমে আগুন, মৃত ২০
নিহত মতিউরের মৃত্যু বিষয়ে কথা বলতে গিয়ে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া সংবাদমাধ্যমকে জানান,” দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মতিউর খুন হয়েছেন। তার পায়ের উরু ও পেছনে আঘাতের চিহ্ন আছে। তবে কেন তাকে এভাবে মারা হল সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি এখনো।এ বিষয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।“
মতিউরের লাশ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে।






Users Today : 22
Users Last 30 days : 738
Total Users : 19938
Total views : 32134
Who's Online : 0