রাজধানীতে মাদকসহ আটক ৫২ জন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনার সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে আটক করা হয়েছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিএমপির বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযানের মাধ্যমে আটক করে তাদের।

আরও পড়ুনঃআল-কায়েদা শীর্ষস্থানীয় নেতা ‘মৃত’ জাওয়াহিরির ভিডিও বার্তা প্রকাশ

মাদকদবিরোধী অভিযান পরিচালনায় সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৫৬৫ পিস ইয়াবা, ১১.১ গ্রাম হেরোইন, ১২ বোতল ফেনসিডিল ও ৬৫ কেজি ৩৭ গ্রাম গাঁজা উদ্ধার উদ্ধার করেছে পুলিশ।

মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল ২৩ ডিসেম্বর শুক্রবার সকাল ছয়টা থেকে আজ ২৪ ডিসেম্বর শনিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।এই সময় এই ৫২ জনকে আটকসহ উপরিউক্ত মাদকদ্রব্যগুলো তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

অভিযানে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭ টি মামলা রুজু হয়েছে বলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে।