• প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা
আনন্দ সময়
Advertisement
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
আনন্দ সময়
No Result
View All Result
Home প্রথম পাতা

টানা দশমবারের মতো সভাপতি শেখ হাসিনা,সম্পাদক পদে হ্যাটট্রিক ওবায়দুল কাদেরের

Shimul Arjuna by Shimul Arjuna
December 24, 2022
in প্রথম পাতা, বাংলাদেশ, রাজনীতি
0 0
0
টানা দশমবারের মতো সভাপতি শেখ হাসিনা,সম্পাদক পদে হ্যাটট্রিক ওবায়দুল কাদেরের
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

আজ ২৪ ডিসেম্বর শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন।

আওয়ামী লীগের এই জাতীয় সম্মেলনে সর্বসম্মতিক্রমে টানা দশমবারের মতো পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।

১৯৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার শোকাবহ ঘটনার পর নানা বাঁধা-বিপত্তি এবং প্রতিকূলতা পেরিয়ে প্রথমবার মতো ১৯৮১ সালে শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রীর দায়িত্ব পান।তার নেতৃত্বে ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে জয় পায় আওয়ামীলীগ।এই জয়ের মাধ্যমে পঁচাত্তর-পরবর্তী প্রথম মেয়াদে ক্ষমতায় আসে দলটি।সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা।

এরপর ২০০৮ সালের নির্বাচনে জয় নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও দলটি জয়লাভ করে। টানা ৪১ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্বে আছেন শেখ হাসিনা।

এদিকে সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রি ওবায়দুল কাদের। উল্লেখ্য আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির পর সাধারণ সম্পাদকই হলেন দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি ছাড়া আওয়ামীলীগের আর কোনো নেতাই এর আগে টানা তিন মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারেননি।

আরও পড়ুনঃ বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন দলটির সভাপতি শেখ হাসিনা। তার আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর দলীয় পতাকা উত্তোলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।এ সময় প্রধানমন্ত্রীকেও জাতীয় সংগীত গাইতে দেখা যায়। তার সঙ্গে উপস্থিত দলীয় নেতাকর্মীরাও জাতীয় সংগীতে সুর মেলান।

উদ্বোধনী পর্বে শোকপ্রস্তাব উপস্থাপন করেন আওয়ামীলীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন ওবায়দুল কাদের।

সম্মেলনের প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্ব শুরু হয় বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। আর এ অধিবেশনেই দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এ সময় দলের নেতৃত্ব নির্বাচনে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষণা করেন।

Tags: ২২তম জাতীয় সম্মেলনপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবাংলাদেশ আওয়ামীলীগ
Shimul Arjuna

Shimul Arjuna

Total Visitors

018902
Users Today : 6
Users Last 30 days : 797
Total Users : 18902
Total views : 30984
Who's Online : 0

  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?