টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

গতকাল ২৪ ডিসেম্বর শনিবার রাত নয়টার দিকে মির্জাপুর উপজেলার বাঁশতৈল ছাত্রবাজার এলাকায় গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহত ব্যবসায়ীর নাম মজনু মিয়া।তার বাড়ি মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা টানাপাড়া গ্রামে।তিনি তরফপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাথরঘাটা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায় গতকাল শনিবার মজনু মিয়া উপজেলার বংশী নগর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সড়কের ছাত্রবাজার এলাকায় পৌছালে মাটি ভার্তি একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাখাওয়াত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।