প্রতিবছরের ন্যায় এবারো জানুয়ারিতে আয়োজিত হতে যাচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
২০২৩ সালের ১লা জানুয়ারি ঢাকার পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) শুরু হবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৩। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে এই মেলার উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।
গতকাল ২৫ ডিসেম্বর রবিবার রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন,”আগামী ২০২৩ সালের ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য মেলার উদ্বোধন করবেন। পূর্বাচলে বিবিসিএফইসিতে মাসব্যাপী এ মেলা চলবে।“
আরও পড়ুনঃবগুড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে।আগে সবগুলো মেলা হয়েছে রাজধানীর শেরে বাংলা নগরে অনুষ্ঠিত হলেও ২০২২ সাল থেকে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) আয়োজিত হয়য়ে থাকে।
মেলার সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে বিআরটিসি কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ডেডিকেটেড বাস সার্ভিসের ব্যবস্থা করেছিল। এবারও তেমন ব্যবস্থা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, ইরান, জাপান, চিন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে। দেশি ও বিদেশি পণ্যসামগ্রী প্রদর্শন, রপ্তানি বাজার অনুসন্ধান এবং দেশি-বিদেশি ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।





Users Today : 0
Users Last 30 days : 1405
Total Users : 23350
Total views : 35869
Who's Online : 0