বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক করা হয়েছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।
তিনি নড়াইল-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য।গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া দলের ২২তম সম্মেলনের ঠিক তিনদিন পর সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফিকে এ পদ দেওয়া হয়।
গতকাল ২৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠকে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগের দশমবারের মতো নির্বাচিত সভাপতি শেখ হাসিনা।
আরও পরুনঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪০
গনভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বৈঠক শেষে গণভবনের প্রধান ফটকে অপেক্ষারত সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন,”প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের সভায় ২২তম জাতীয় সম্মেলনের পর ঘোষিত নতুন কমিটির ফাঁকা পদগুলোতে কাদের জায়গা দেওয়া হবে, তা নিয়ে আলোচনা হয়।সেই আলোচনা থেকে সভাপতির সিধান্ত অনুযায়ী কার্যনির্বাহী সংসদের যে পদগুলো শূন্য ছিল তার মধ্যে যুব ও ক্রীড়া সম্পাদক পদে মাশরাফি বিন মুর্তজাকে নির্বাচন করা হয়েছে। আর বাকি সব কটি পদ পূরণের জন্য সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে।“
উল্লেখ্য গত ২৪ ডিসেম্বর শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন।
আওয়ামী লীগের এই ২২তম জাতীয় সম্মেলনে সর্বসম্মতিক্রমে টানা দশমবারের মতো পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
ওই দিন আওয়ামীলীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ৪৮টি পদ ঘোষণা করা হয়।বাকি ৩৩ পদ ফাঁকা রাখা হয়। আজ একটি পদে মাশরাফির অন্তর্ভুক্তিতে আরও ৩২টি পদ ফাঁকা রয়েছে। এর মধ্যে নির্বাহী সদস্যের পদই ২৮টি। এর বাইরে উপপ্রচার সম্পাদক, শ্রমবিষয়ক সম্পাদক ও সভাপতিমণ্ডলীর দুটি পদ ফাঁকা রয়েছে।
উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।পরবর্তীতে তিনি জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন। এবার প্রথমবারের মতো যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হলেন তিনি।






Users Today : 7
Users Last 30 days : 1156
Total Users : 21449
Total views : 33821
Who's Online : 0