ফিলিপাইনে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১৩ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২৩ জন।
আজ ২৭ ডিসেম্বর মঙ্গলবার ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল এ তথ্য জানিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষকে।
গত ২৫ ডিসেম্বর ক্রিসমাস ডে থেকে শুরু হয়েছে এই মৌসুমী ভারি বৃষ্টিপাত।
ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল জানিয়েছে, আকস্মিক বন্যায় কারনে নিহত হয়েছে বেশির ভাগ মানুষ। যারা প্রান হারিয়েছেন তাদের মধ্যে এক বছরের শিশু থেকে শুরু করে ৬৮ বছরের বৃদ্ধাও রয়েছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলের ক্যামরিনিস সার এবং দক্ষিণের মিসামিসে এসব প্রাণহানি ঘটেছে।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন মাশরাফি বিন মুর্তজার
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ক্রিসমাস ডে থেকে শুরু হওয়া মৌসুমি ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে অন্তত ১ লাখ ৬৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষকে।
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিও থেকে দেখা গেছে, ফিলিপাইনের কোস্টগার্ড, পুলিশ এবং দমকলকর্মীরা কোমরসমান পানির মধ্যদিয়ে হেঁটে যাচ্ছেন।আর প্রবল বৃষ্টির ফলে ভূমিধসে বিধ্বস্ত এলাকা এবং বন্যায় প্লাবিত গ্রামগুলোর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসিন্দাদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা গিয়েছে, ভারি বৃষ্টিপাতের ফলে নদীর পানি বেশি হয়ে যাওয়ায় অন্তত ১২টি গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে গেছে। ফলে এসব অঞ্চলের সঙ্গে বাইরের অধিকাংশ যোগাযোগ ব্যবস্থাই বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার থেকে এসব অঞ্চলের মধ্যে অন্তত ২০টিরও বেশি এলাকা বিদ্যুৎ সংযোগবিহীন ছিল।
উল্লেখ্য জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে যে কটি দেশ তীব্র ঝুঁকিতে রয়েছে ফিলিপাইন তার মধ্যে একটি।






Users Today : 14
Users Last 30 days : 649
Total Users : 17615
Total views : 29499
Who's Online : 2