বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা।
গতকাল ২৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠকে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির সিদ্ধান্ত অনুযায়ী কার্যনির্বাহী সংসদের যে পদগুলো শূন্য ছিল তার মধ্যে যুব ও ক্রীড়া সম্পাদক পদে মাশরাফি বিন মুর্তজাকে নির্বাচন করা হয়। রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ্মাধমকে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হবার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত ফেসবুক পেজে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন মাশরাফি।
আরও পড়ুনঃ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হলেন মাশরাফি বিন মুর্তজা
পোস্টটিতে তিনি লিখেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে চলছেন। প্রধানমন্ত্রী আপনার আন্তরিক ভালবাসায় আমি জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। নড়াইলের সাংসদ আপনি নিজে, আমি আপনার একজন ক্ষুদ্র কর্মী।
তিনি আরও লেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া একটি বৃহৎ সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মনোনীত করায় প্রধানমন্ত্রী আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীর প্রতি উদাত্ত আহ্বান—আপনাদের সার্বিক সহযোগিতায় আমি এই দায়িত্ব সৎ-নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। আমার পরিবার ও নড়াইলবাসীর পক্ষ থেকে আপনাদের সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। জয় বাংলা।
উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।পরবর্তীতে তিনি জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন। এবার প্রথমবারের মতো যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হলেন তিনি।






Users Today : 7
Users Last 30 days : 1156
Total Users : 21449
Total views : 33821
Who's Online : 0