রাজধানীতে চলন্ত প্রাইভেটকারে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

রাজধানীতে চলন্ত প্রাইভেটকারে গণধর্ষণের স্বীকার হয়েছেন এক তরুণী।ধর্ষণকারী দুই যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৫ ডিসেম্বর রবিবার রাজধানীর উত্তরায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণী একটি বিউটি পার্লারে চাকরি করেন।

ধর্ষণের অভিযোগে পুলিশ নাজমুল হাসান সিজান (২৫) ও আবু রায়হান (২২) নামে দুই যুবককে আটক করেছে। গ্রেপ্তার দুইযুবক পেশায় গাড়িচালক।

গতকাল ২৭ ডিসেম্বর মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম  থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার এর বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি বলেন, গত ২৬ ডিসেম্বর সোমবার রাতে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।আটক দুই যুবক ২৭ ডিসেম্বর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আরও পড়ুনঃ রেললাইনে বসে মোবাইলে গেম খলতে গিয়ে ট্রেনে কাটা পড়ল মাদ্রাসাছাত্র

ধর্ষণের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ভুক্তভোগী তরুণীটি তার এক বন্ধুসহ গত ২৫ ডিসেম্বর রোববার উত্তরা ৭ নং সেক্টরের একটি ভবনে যান। সেখানে গেলে আগে তাদের দুইজনকে আটকে রেখে টাকা দাবি করে আগে থেকে অবস্থানরত সিজান ও রায়হান সহ তাদের আরও দুই বন্ধু।তারা যদি টাকা না দেয় তাহলে তাদের আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে বলে অভিভাবককে জানাবে বলে ভয় দেখানো শুরু করে।

একপর্যায়ে ভিকটিম তরুণীর বন্ধু টাকা আনতে সেখান থেকে চলে গেলে সিজান, রায়হান এবং তাদের অপর দুই বন্ধু মিলে তরুণীকে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরতে থাকে। এরপরে চলন্ত প্রাইভেটকারে চারজন মিলে গণধর্ষণ করে ওই তরুণীকে উত্তরা পশ্চিম থানা এলাকায় একটি নির্জন স্থানে নামিয়ে দেয়।

তিনি আরও বলেন,এ ঘটনায় ভুক্তভোগী তরুণীটি ধর্ষণের অভিযোগে ওই চার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে।অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়ে সিজান ও রায়হানকে  গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।