সিলেটে বাংলাদেশ-ভারত সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন
গত ৩১ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারতের উৎমা সীমান্তের ১২৫৭ সাবপিলার ৫ এস এর পাশে এ ঘটনা ঘটে।
গুলিতে নিহত যুবকের নাম জৈন উদ্দিন(১৮)।তিনি কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বনপুর আদর্শ গ্রামের বাসিন্দা।তার পিতার নাম নুর মিয়া।
আরও পড়ুনঃ স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন
স্থানীয়দের বরাত দিয়ে ঘটনার সম্পর্কে জানা যায় যে,নিহত জৈন উদ্দিনসহ চারজনের একটি দল গত শনিবার বিকেল ৪টায় উৎমা সীমান্তের ১২৫৭ সাবপিলার ৫ এস এর পাশ দিয়ে ভারতে লাকড়ি সংগ্রহের জন্য প্রবেশ করে।এ সময় ভারতীয় সীমান্তে বসবাস করা খাসিয়াদের ছোড়া গুলিতে জৈন উদ্দিনের ঘাড়ে ও পিঠে বিদ্ধ হন এবং ঘটনাস্থলে তিনি মারা যান। তবে তার সঙ্গে থাকা বাকি তিনজন দৌড়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন।
ভারতীও খাসিয়াদের গুলিতে বাংলাদেশী যুবক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান,” ভারতীয়দের গুলিতে সীমান্ত এলাকায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও আমাদের আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।“







Users Today : 4
Users Last 30 days : 1095
Total Users : 21687
Total views : 34071
Who's Online : 0