গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনার সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে আটক করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিএমপির বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযানের মাধ্যমে আটক করে তাদের।
মাদকদবিরোধী অভিযান পরিচালনায় সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৬২,৯৩০ পিস ইয়াবা, ৪১ গ্রাম ১৩৯ পুরিয়া হেরোইন, ১৫০ বোতল ফেনসিডিল ও ৩১ কেজি ৫ গ্রাম গাঁজা উদ্ধার উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুনঃপরীক্ষায় অকৃতকার্য হয়ে ফরিদপুরে কিশোরীর আত্মহত্যা
মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল ২ জানুয়ারি সোমবার সকাল ছয়টা থেকে আজ ৩ জানুয়ারি মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।এই সময় এই ৪৪ জনকে আটকসহ উপরিউক্ত মাদকদ্রব্যগুলো তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
অভিযানে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২ টি মামলা রুজু হয়েছে বলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে।





Users Today : 56
Users Last 30 days : 1152
Total Users : 21422
Total views : 33794
Who's Online : 0